ইডেন কলেজে হোসনে আরা বেগম বৃত্তি প্রদান (এককালীন) অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় ইডেন মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার ম্যাডামের মমতাময়ী মায়ের নামে বৃত্তি প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম্যাডামের মমতাময়ী মা হোসনে আরা বেগম ও পুত্রবধূ । আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপকবৃন্দ ও শিক্ষক পরিষদের সদস্যগণ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর অধ্যক্ষ মহোদয়ের মা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করেন। বৃত্তি প্রদান শেষে অধ্যক্ষ মহোদয় তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষক পরিষদের সদস্যবৃন্দকে এবং উপস্থিত সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আফরোজা বেগম এবং মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মেহেরুন্নেসা মেরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা নাজনীন।