শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের নারীদের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ, ঢাকায় ৯জুন ২০২৬ তারিখে এক বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা, সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন, শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আফরোজা বেগম। উক্ত আয়োজন কমিটির আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাহিদ মনসুর ।
বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় ইডেন মহিলা কলেজের ৬টি হোস্টেলে উন্নত জাতের ফলজ বৃক্ষ এবং কলেজের পুকুরের পাড়ে ওষধি নিম বৃক্ষের চারা রোপণ করেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়। বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, গ্রীন ভয়েসের সদস্যসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বৃক্ষ রোপণ শেষে কলেজের শিক্ষক লাউঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ।